বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি

[১] প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার প্রশংসায় পোপ ফ্রান্সিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
[১] প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার প্রশংসায় পোপ ফ্রান্সিস


[১] প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার প্রশংসায় পোপ ফ্রান্সিস

কূটনৈতিক প্রতিবেদক: [২] নির্যাতন ও হত্যার কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় ও অব্যাহত সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার ভূয়সী প্রশংসা করেছেন পোপ ফ্রান্সিস।

[৩] প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎগুলোর কথা উল্লেখ করে তিনি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বেরও অকুণ্ঠ প্রশংসা করেন।

[৪] ভ্যাটিকানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান ক্যাথলিক খ্রিষ্টানের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের কাছে অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ প্রশংসা করেন বলে বাংলাদেশ দূতাবাস সোমবার এ তথ্য জানায়।

[৫] ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের পর পোপ ফ্রান্সিস সংক্ষিপ্ত বক্তব্যে করোনা মহামারি মোকাবিলায় সব জাতিকে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, মানবতাবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে বিশ্বব্যাপী সেবার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।

[৬] তিনি শান্তিপূর্ণ, সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে তাঁর ব্যক্তিগত প্রয়াস ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া তিনি অভিবাসন সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

[৭] রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান পোপকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।

[৮] এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের স্বীকৃতি, আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকারের অর্জন ও কোভিড-১৯ মোকাবিলায় সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom