শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

[১] ফিনল্যান্ডে আবারো কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি সামসুল আলম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
[১] ফিনল্যান্ডে আবারো কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি সামসুল আলম


[১] ফিনল্যান্ডে আবারো কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি সামসুল আলম

সালেহ বিপ্লব:  [২] গত ১৩ জুন ফিনল্যান্ডে কেরাভা সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত সামসুল আলম (সুমন) আবারো ভোটে জয়ী হয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

[৩] তিনি সরকারের শরিক দল left alliance (vasemmisto) পার্টি থেকে নির্বাচনে অংশ গ্রহণ করেন।

[৪] তিনিই প্রথম বাঙালি যিনি পর পর দুইবার সিটি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

[৫] ২০১৭ সালে কেরাভা সিটি কাউন্সিল নির্বাচনেও প্রথম বারের মতো প্রথম বাঙালি হিসেবে নির্বাচিত হয়ে ফিনল্যান্ডের ইতিহাসে রেকর্ড গড়েন।

[৬] তার জয়লাভে ফিনল্যান্ডে বাঙালি কম্যুনিটি, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় অন্যান্য দেশের কম্যুনিটির মধ্যে আনন্দ ও খুশির ঝর্ণা ধারা বয়ে যায়।

[৭] এরই ধারাবাহিকতায় ইমিগ্র‍্যান্ট, ফিনিশ ও অন্যান্য কম্যুনিটি পরবর্তীতে ফিনিশ পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে সামসুল আলম সুমনকে দেখতে চান। সুমন মোজাহেদ উদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবিনগর উপজেলার অন্তর্গত ইব্রাহিমপুর গ্রামের মিয়া বাড়ির মোজাহেদ উদ্দিনের সন্তান।

[৮] শামসুল আলম জানান, ২০১০ সালে তিনি ফিনল্যান্ডে পাড়ি জমান এবং পড়াশোনার পাশাপাশি left alliance পার্টিতে নাম লেখান। মাত্র ৬ বছর পরেই টিকেট পেয়ে যান কেরাভা সিটি কাউন্সিল নির্বাচনে অংশ গ্রহণ করার। শুধু টিকেট পেয়েই বসে থাকেন নি, সাফল্যের মুকুটও ছিনিয়ে আনেন অতি অল্প সময়ের মধ্যে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর