বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

১ বছরের ব্যবধানে বিও হিসাব কমেছে ৫ লাখ ১৮ হাজার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৬৯ সময় দেখুন
১ বছরের ব্যবধানে বিও হিসাব কমেছে ৫ লাখ ১৮ হাজার – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী বছরে নতুন করে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার প্রবণতা কমেছে। ২০২১ সালে পুঁজিবাজারে ৫ লাখেরও বেশি বিও হিসাব কমেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২১ সালের ৩০ ডিসেম্বর পুঁজিবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৩৪ হাজার ৩৯৯টি। আর ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ দিন বিও হিসাব ২৫ লাখ ৫২ হাজার ১৬৮টি ছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৫ লাখ ১৭ হাজার ৭৬৯টি বিও হিসাব কমেছে।

২০২১ সালের শেষ দিন পুরুষদের বিও হিসাব ৩ লাখ ৬৬ হাজার ২৩৫টি কমে দাঁড়িয়েছে ১৫ লাখ ১১ হাজার ৭৩৪টিতে। ২০২০ সালের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৮ লাখ ৭৭ হাজার ৯৬৯টিতে।

আর ২০২১ সালের শেষ দিনে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ লাখ ৫৩ হাজার ৪৯টি কমে পাঁচ লাখ ৭ হাজার ৩১৫টিতে দাঁড়িয়েছে। ২০২০ সালের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬ লাখ ৬০ হাজার ৩৬৪টিতে।

২০২১ সালের শেষ দিন কোম্পানি বিও হিসাব ১ হাজার ৫১৫টি বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫০টি। কোম্পানি বিও ২০২০ সালের শেষ দিন ছিল ১৩ হাজার ৮৩৫টিতে।

২০২১ সালের ডিসেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৪ লাখ ৪৯ হাজার ৩৫৮টি বিও হিসাব কমেছে। এর মাধ্যমে ডিসেম্ববর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৯ লাখ ৩২ হাজার ৬৮৮টিতে। যা ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ দিন ছিল ২৩ লাখ ৮২ হাজার ৮৬টিতে।

২০২১ সালের ডিসেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৬৯ হাজার ৪৯৮টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৩৬১টিতে। ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ দিন বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ৫৫ হাজার ৮৫৯টিতে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর