বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee

[১] স্পেনে আন্তর্জাতিক মেলায় প্রথমবাবের মতো বাংলাদেশের অংশগ্রহণ, বিনিয়োগকারীদের আগ্রহ প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
[১] স্পেনে আন্তর্জাতিক মেলায় প্রথমবাবের মতো বাংলাদেশের অংশগ্রহণ, বিনিয়োগকারীদের আগ্রহ প্রকাশ


[১] স্পেনে আন্তর্জাতিক মেলায় প্রথমবাবের মতো বাংলাদেশের অংশগ্রহণ, বিনিয়োগকারীদের আগ্রহ প্রকাশ

কূটনৈতিক প্রদিবেদক: [২] মাদ্রিদের সিটি হল পালাসিও দে সিবেলেসে অনুষ্ঠিত পাঁচ দিনের মেলায় সরাসরি অংশ নেয় বাংলাদেশ। বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইংয়ের ব্যবস্থাপনায় স্টলে আগ্রহী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক ও তথ্য আদান-প্রদান করা হয়। এ ছাড়া দিনব্যাপী সেমিনার, কনফারেন্স ও রাউন্ড টেবিল বৈঠকেও বাংলাদেশকে তুলে ধরা হয়

[৩] রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে আইএমএফ এবং বিশ্বব্যাংকের দেওয়া মন্তব্য উল্লেখ করে বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।

[৪] বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে।

[৫] পৃথিবীর অনেক দেশ এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। কারণ এখানে বিনিয়োগের ক্ষেত্রে আকর্ষণীয় সুবিধা দেওয়া হচ্ছে। স্পেনসহ ইউরোপও এখানে বিনিয়োগ করলে লাভবান হবে।

[৬] দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ বলেন, দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, জনশক্তি, বর্জ্য ব্যবস্থাপনাসহ উৎপাদনশীল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

[৭] তিনি বলেন, স্প্যানিশ ব্যবসায়ীরা এতদিন বাংলাদেশকে শুধু তৈরি পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে জেনে এসেছে। আমাদের উদ্দেশ্য ছিল এ ধারণা পরিবর্তন করা।

[৮] বিজনেস অ্যান্ড ইনভেসমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরা হয়।

[৯] স্পেনের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৯তম আসরে বিশ্বের ৫০টি দেশের উৎপাদক, পরিবেশক, ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকরা অংশ নেয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom