রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৯৭ সময় দেখুন
২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন – Corporate Sangbad


ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর ২০২২ কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে। যা চলবে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।

এর আগে, গত ৬ জুলাই অনুষ্ঠিত কমিশনের ৮২৭তম সভায় কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, চার্টার্ড ইসলামী লাইফ পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে কোম্পানিটি।

পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ৩৫ কোটি ২১ লাখ টাকা। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার জন্য আছে ৪৫ লাখ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট।

কর্পোরেট সংবাদ/এআরএইচ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom