বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

২৮ অক্টোবর খুনিদের বিচারের দাবিতে কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৮১ সময় দেখুন
২৮ অক্টোবর খুনিদের বিচারের দাবিতে কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রমের কর্ণফুলীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান।

উপজেলা আমীর মাষ্টার মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

প্রধান অতিথি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নৃশংস অধ্যায়। এদিনে ফ্যাসিস্ট সরকারের বাহিনী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর লগি-বৈঠা দিয়ে নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে। ওই ঘটনায় নিহতদের পরিবার আজও ন্যায়বিচারের প্রত্যাশা করছে। তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয় এটা ফ্যাসিস্ট তৈরির কারখানা। তাদেরকে এদেশে রাজনৈতিক দল হিসাবে আমরা দেখতে চাই না। তিনি আরো বলেন, বর্তমানে তাদের পথ যারা অনুসরণ করছে আমরা তাদেরকে সর্তক করতে চাই এদেশে আবারো জুলাই সংগঠিত হবে।

এসময় উপজেলা আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী বলেন, সেইদিন আওয়ামী হায়েনারা আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করার পর লাশের পর উঠে নৃত্য করেছিলো। এরা কখনো মানুষ হতে পারে না। তিনি আরো বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে অতীতের সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার হওয়া জরুরি।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাহবুব আলী, অর্থ স্পাদকদ এড. মুহাম্মদ হারুন, শোয়াইবুল ইসলাম মোরশেদ, গিয়াসউদ্দিন, আব্দুর রহমান, ইলিয়াছ মেম্বার, মুছা মেম্বার, মোস্তফা আল মাহমুদ ইমরোজ, জিয়াউর রহমান, শরীফ সুমন ও প্রমুখ।

কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর