বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

২৯ অক্টোবর আনোয়ারা প্রেসক্লাবের নির্বাচন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪৪৯ সময় দেখুন
২৯ অক্টোবর আনোয়ারা প্রেসক্লাবের নির্বাচন

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী শুক্রবার (২৯ অক্টোবর)। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে উৎসবের আমেজ। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে জানাচ্ছেন প্রেসক্লাবের উন্নয়নের নানা ভবিষৎ পরিকল্পনার কথা। আজ বুধবার প্রচার-প্রচারণার শেষ দিন। শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হওয়ার পর সাধারণ সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে যথাক্রমে দৈনিক পূর্বকোণ ও সমকাল পত্রিকার আনোয়ারা প্রতিনিধি এম. আনোয়ারুল হককে সভাপতি ও দৈনিক আজাদী ও কালের কন্ঠ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি একে.এম নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক, ২০১৯ সালে পুনরায় এম. আনোয়ারুল হককে সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি জাহেদুল হককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এই প্রথম আনোয়ারার কর্মরর্ত সাংবাদিকদের অংশগ্রহণে গোপন ব্যালেট পেপারের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুইপদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং বাকি পদ গুলোতে আলোচনার মাধ্যমে নির্বাচিত করা হবে।

নির্বাচনে সভাপতি পদে লড়ছেন দৈনিক আজাদী পত্রিকার আনোয়ারা প্রতিনিধি একে.এম নুরুল ইসলাম, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার আনোয়ারা প্রতিনিধি জাহেদুল হক, সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি হুমায়ূন কবির শাহ্ সুমন ও দৈনিক পূর্বদেশ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি খালেদ মনছুর। নির্বাচন পরিচালনার জন্য প্রথম আলো পত্রিকার আনোয়ারা প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার আনোয়ারা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও দৈনিক আমার সংবাদ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি ডিএইচ মনছুরকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি। ইতিমধ্যে সবধরণের প্রস্তুতি শেষ হয়েছে। ২৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর