শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

২ মাসে সব ইউনিট কমিটি গঠন করবে মহানগর উত্তর আ.লীগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ সময় দেখুন
২ মাসে সব ইউনিট কমিটি গঠন করবে মহানগর উত্তর আ.লীগ


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি জোরদারে ৬০ দিনের মধ্যে সকল স্তরে ইউনিট কমিটি গঠন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে থানা, ওয়ার্ড ও ইউনিয়ন মিলিয়ে প্রায় ২২০০ ইউনিট কমিটি গঠনের ডেডলাইন দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত টিমগুলোকে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভা সঞ্চালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। সভায় সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, সভায় প্রতিটি ইউনিটে নূন্যতম ১৫০ জন প্রাথমিক সদস্য করার লক্ষ্য স্থির করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী ৩৭ জন সদস্য নিয়ে ইউনিট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত নগর নেতাদের নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড/ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক নতুন সদস্য পদ নবায়নের নেতৃত্ব দেবেন এবং দায়িত্বপ্রাপ্ত নগর নেতাদের পরামর্শ ও সম্মতি সাপেক্ষে ইউনিট কমিটি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত হয়।

দায়িত্বপ্রাপ্ত নগর নেতাদের ইউনিট কমিটি গঠন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের পরামর্শ গ্রহণ করতে এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের পরামর্শ গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। ঘোষিত কমিটি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে সংগঠনের দফতরে জমা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

এসব কমিটি গঠনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত নেতাদের অনুপ্রবেশকারী, হাইব্রিড, স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্য, চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপকর্মে জড়িতরা যেন কমিটিতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, যদি এসব ইউনিট কমিটি করার ক্ষেত্রে কোনো প্রকার বিতর্কিত ব্যক্তি অনুপ্রবেশ করে তাহলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ব নিতে হবে এবং সেই ওয়ার্ডের অন্তর্ভুক্ত সভাপতি-সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। পাশাপাশি দলের ত্যাগী, দুঃসময়ের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক পেশায় প্রতিষ্ঠিত সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে এসব কমিটি গঠনের লক্ষ্য ঠিক করা হয়েছে। মহানগর উত্তরের এসব ইউনিট কমিটি গঠন প্রক্রিয়া শেষে মহানগর উত্তরের অন্তর্গত ওয়ার্ড, ইউনিয়ন ও থানা আওয়ামী লীগের সম্মেলন কাউন্সিল সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৬৪টি ওয়ার্ডে ইউনিট কমিটি গঠনের জন্য মহানগরের নেতা ও থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে যুক্ত করে ২৬টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে সর্বোচ্চ ৩৭ জন সদস্য নিয়ে এসব কমিটি গঠন করা হবে। আর দক্ষিণ আওয়ামী লীগের ৭৫টি ওয়ার্ডে কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের জন্য আসনভিত্তিক ৮টি টিম কাজ করছে।

সারাবাংলা/এনআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর