রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

৪৫০ টাকার খাবার খেয়ে পুরস্কার জিতলেন ৫০ হাজার টাকা! 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৪০১ সময় দেখুন
৪৫০ টাকার খাবার খেয়ে পুরস্কার জিতলেন ৫০ হাজার টাকা! 


ইউনাইটেড প্রতিবেদক

একটি রেস্তোরাঁয় ৪৯৫ টাকা খরচ করে ইএফডিতে (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস) ভ্যাট দিলেন ৬৪ টাকা ৫০ পয়সা। আর তাতে পুরস্কার হিসেবে জিতে নিলেন ৫০ হাজার টাকা। মোহাম্মদ ইকবাল নামে এক ক্রেতার হাতে ৫০ হাজার টাকার চেক তুলেন দিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) কমিশনার ডা. এসএম হুমায়ুন কবীর।

গতকাল কমিশনারেটের সম্মেলন কক্ষে তিনি চেক হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত কমিশনার এসএম সোহেল রহমান, প্রমীলা সরকার, ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পল্টন এলাকায় হোটেল কস্তুরী রেস্তোরাঁয় ২৯ মে দুপুরের খাবার হিসেবে সাদা ভাত, মুরগি, করোলা ভাজা আর ডাল খেয়েছেন মোহাম্মদ ইকবাল নামের ঐ ক্রেতা। খাওয়া শেষে ইএফডিতে বিল দিয়েছেন ৪৯৫ টাকা এবং এ টাকার সাথে ভ্যাট বাবদ তাকে আরো ৬৪ টাকা ৫০ পয়সা দিতে হয়েছে। মে মাসের ভ্যাট চালানের ওপর জুনের ৫ তারিখ লটারি হয়েছে। সম্প্রতি আবারো ঐ কস্তুরীতে খেতে গিয়েছেন  সেই ক্রেতা। পরে তাদের কাছে থাকা এনবিআর ঘোষিত মে মাসের লটারির নম্বরের সঙ্গে তাকে পূর্বে দেয়া চালান মিলিয়ে দেখেন তিনি। যাতে দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা জিতে যান তিনি। পরে প্রমাণসহ বিষয়টি কমিশনারেটে দাখিল করলে অনুষ্ঠানের মাধ্যমে ৫০ হাজার টাকার চেক দেয়া হয় তাকে।

অনুভূতি ব্যক্ত করে এই ব্যবসায়ী গণমাধ্যমকে বলেন, ৪০ বছর ধরে ব্যবসা করছি। নিয়মিত ভ্যাট-ট্যাক্স দিয়ে আসছি। প্রথমবার ভ্যাট দিয়ে এমন পুরস্কার পেয়ে খুবই খুশি। পুরস্কার আমার কাছে বড় নয়, বড় হলো সম্মান দেয়া। ইএফডি কেনাকাটায় ভোক্তাদের এমন সম্মান দেয়ায় তিনি এনবিআরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভ্যাট ঢাকা দক্ষিণ কমিশনারেটের কর্মকর্তারা জানান, ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল সম্প্রতি চালানসহ পুরস্কারের জন্য আবেদন করেন। পুরস্কার নীতিমালা অনুযায়ী, ইনভয়েস নম্বর, চালানের কপি ও আইডি যাচাই শেষে আজ পুরস্কারের চেক দেয়া হয়েছে। ভ্যাট দক্ষিণ কমিশনারেটের আওতায় এর আগে রাশেদ খান নামে এক চাকরিজীবী দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা জিতেছেন। তিনি মাত্র ১০০ টাকা খরচ করে ১৫ টাকা ভ্যাট দিয়ে এই ৫০ হাজার টাকা জিতেছেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর