শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ পেছাল: নতুন তারিখ ১৯ সেপ্টেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৭৫ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীন অনুষ্ঠিতব্য ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস এর স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই ২০২৫ তারিখ থেকে ৩ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত এবং পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট ২০২৫ তারিখ থেকে ২১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারি টেস্ (এসসিকিউ) পূর্ব নির্ধারিত ৮ আগস্ট ২০২৫ তারিখের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বের ২০২৫ তারিখ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (www.bpsc. teletalk.com.bd)   প্রকাশ করা হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর