বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ TOI Exclusive: PT Usha takes IOA election battle to IOC, seeks independent probe into alleged violations | More sports News

৪ মে থেকে স্কুল-কলেজ খোলা: শিক্ষা মন্ত্রণালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
৪ মে থেকে স্কুল-কলেজ খোলা: শিক্ষা মন্ত্রণালয়


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে দুই দফায় বন্ধ দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। আগামী শনিবার (৪ মে) থেকে খুলছে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২ মে) শিক্ষামন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (৪ মে) থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম চলবে।

এর আগে গত ২৯ এপ্রিল চলমান তাপপ্রবাহের প্রেক্ষাপটে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। শিক্ষাসচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের নির্দেশ মেনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা নোটিশ জারি করে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তবে সিদ্ধান্ত রয়েছে মাধ্যমিকে পাঠদান চলবে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও। সে সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরুর কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (৫ মে) থেকেই ক্লাস শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে।

এর আগে শব-ই বরাত, পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা বর্ষবরন শেষে গত ২১ এপ্রিল স্কুল খোলার কথা ছিলো। কিন্তু দেশজুড়ে হিট অ্যালার্ট জারি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে পরবর্তী সাত দিন বন্ধ রাখার ঘোষণা আসে। যা শেষে রোববার (২৮ এপ্রিল) থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়।

সব শিক্ষাপ্রতিষ্ঠানেই অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করে ক্লাস শুরু হলেও চলমান তাপপ্রবাহের কারণে দুই দিন পর হাইকোর্টের নির্দেশে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। যা শেষ হচ্ছে শনিবার (৪ মে)। এদিকে দেশজুড়ে এখনো তীব্র তাপ প্রবাহ বিরাজ করছে।

সারাবাংলা/জেআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর