রেজাউল হক রিয়াদ, কক্সবাজার :
আজ মাগরিবের নামাজের পর ঈদগাঁও উপজেলার দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব কামাল হোসেন এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদস্য সচিব জনাব বেলাল উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল্লাহ আল মামুন কাউছার, জনাব মোঃ আবু হেনা ও জনাব আলমগীর; সদস্য জনাব সাইমন সায়েম এবং প্রতিটি ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীবৃন্দ।
সভায় ৫ই আগস্টের বিজয় মিছিলকে সফল করতে প্রয়োজনীয় বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয় এবং সভার সমাপ্তি ঘোষণা করা হয়।