বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

৭ কোটি ক্ষুদ্র কৃষকের জীবন বদলে দিতে বিশ্বব্যাংকের আইএফএডি’র অঙ্গীকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৮৬ সময় দেখুন
৭ কোটি ক্ষুদ্র কৃষকের জীবন বদলে দিতে বিশ্বব্যাংকের আইএফএডি’র অঙ্গীকার


ঢাকা: ২০৩০ সালের মধ্যে অন্তত ৭ কোটি ক্ষুদ্র কৃষকের জীবন ও জীবিকা রূপান্তরের অঙ্গীকার করেছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)। বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ অ্যাগ্রি কানেক্ট’র আওতায় তা বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় সংস্থাটির সভাপতি আলভারো লারিও এ ঘোষণা দেন। ম্যাকওর্থ অ্যাসোসিয়েটস এর পরিচালক অ্যালেক্সান্দ্রা জি এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী ২৫ কোটি ক্ষুদ্র কৃষকের আয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য নিরাপত্তা জোরদার করা অ্যাগ্রি কানেক্ট এর লক্ষ্য। এর অংশ হিসেবে আইএফএডি গ্রামীণ কৃষকদের বাজারে প্রবেশাধিকার, প্রযুক্তি ও অর্থায়নের সুযোগ বাড়াতে বিনিয়োগ করবে।

আলভারো লারিও বলেন, ‘আমরা ক্ষুদ্র কৃষকদের আয় ও উৎপাদন বাড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করছি। গ্রামীণ অর্থনীতি হবে প্রবৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার চালিকাশক্তি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় পাঁচ দশক ধরে আইএফএডি বিশ্বের সবচেয়ে দরিদ্র ও দূরবর্তী অঞ্চলে কৃষি উন্নয়নে বিনিয়োগ করছে। সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই প্রকল্পে যুক্ত কৃষকদের আয় গড়ে ৩৪ শতাংশ এবং উৎপাদন ৩৫ শতাংশ বেড়েছে।

আইএফএডি জানিয়েছে, আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ২০০টিরও বেশি প্রকল্পের মাধ্যমে ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সাধারণ সভা চলছে। গেল ১৩ অক্টোবর শুরু হওয়া এই সম্মেলন চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এই সম্মেলনে যোগ দিতে অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত ১০ অক্টোবর ওয়াশিংটনে গেছেন বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর