বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

৯ মাসে ৪১৭২ কোটি ডলারের রপ্তানি আয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
৯ মাসে ৪১৭২ কোটি ডলারের রপ্তানি আয়


চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ৪ হাজার ১৭২ কোটি ১৬ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ০৭ শতাংশ বেশি। অন্যদিকে একক মাস হিসেবে সর্বশেষ মার্চ মাসে ৪৭৬ কোটি ২২ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যাণ থেকে এ তথ্য পাওয়া গেছে।

জুলাই-মার্চ সময়ে প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতের রপ্তানি আয় বেশ ইতিবাচক ধারায় রয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী,আলোচ্য সময়ে পোশাক খাতের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৫ কোটি ডলার। প্রবৃদ্ধি ১২ দশমিক ১৭ শতাংশ। গতবছরের একইসময়ে এই খাতে রপ্তানি আয় ছিল ৩ হাজার ১৪৩ কোটি ডলার।

জুলাই-মার্চ সময়ে নিট পণ্যের (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক) রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ কোটি ৭৪ লাখ ডলার, যার প্রবৃদ্ধি ১১ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া ওভেন পণ্যের (শার্ট, প্যান্ট জাতীয় পোশাক) রপ্তানি আয় এসেছে ১ হাজার ৬১১ কোটি ৪৯ লাখ ডলার। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮৩ শতাংশ।

এদিকে, একক মাস হিসেবে গত মার্চ মাসে পোশাক থেকে রপ্তানি অর্জিত হয়েছে ৩৮৯ কোটি ডলারের।

এছাড়া জুলাই-মার্চ সময়ে অন্যান্য প্রধান রপ্তানি পণ্য কৃষিজাত পণ্য থেকে ৬৮ কোটি ডলার, প্লাস্টিক পণ্য ১৫ কোটি ৪৭ লাখ ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য ৯১ কোটি ৯৭ লাখ এবং পাট ও পাটজাত পণ্য থেকে ৬৯ কোটি ৯৭ লাখ ডলারের রপ্তানি আয় এসেছে। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর