বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি’র প্রকল্পের মজুরি বিতরন করবে নগদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ সময় দেখুন
অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি’র প্রকল্পের মজুরি বিতরন করবে নগদ


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ প্রকল্পের আওতায় দেড় লাখ শ্রমিকের দৈনিক মজুরি বিতরণ করবে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। এ লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নগদ লিমিটেড এবং বাংলাদেশ ডাক অধিদপ্তর-এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে সম্প্রতি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক এবং নগদ-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। এসময় নগদ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার তানভীর চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর মাধ্যমে দেশের তিনটি বিভাগের ১৮ টি জেলার ১১৪টি উপজেলায় ১ লাখ ৪৬ হাজারের বেশি শ্রমিকের দৈনিক মজুরি পৌঁছে যাবে শ্রমিকের নগদ একাউন্টে। প্রতি শ্রমিকের জন্য দৈনিক মজুরি ৪০০ টাকা হিসাবে বিতরণ করা হবে। ২০২২-২০২৩ সালে দুই পর্যায়ে ৮০ দিনের মজুরি এসব কর্মক্ষম বেকার শ্রমিকরা তাদের নগদ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই মজুরির অর্থের সাথে ক্যাশ আউট চার্জ দিয়ে দেওয়া হবে। ফলে উপকারভোগীরা এই টাকা বাড়ির কাছের নগদ উদ্যোক্তার কাছ থেকে কোন খরচ ছাড়াই ক্যাশআউট করে নিতে পারবেন।

এই চুক্তি স্বাক্ষর উপলক্ষে নগদ এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ শুরু থেকেই সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তার ভাতা প্রদাণ করে আসছে। এ ব্যাপারে আমরা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপোসহীন। নগদ সব ধরণের ভাতা বিতরণে দক্ষতা অর্জন করেছে। ফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আমাদের ওপর আস্থা রেখেছেন।’

উল্লেখ্য, ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালনা করে থাকে। এটি সরকারের অন্যতম সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম। এই কর্মসূচীর ভেতর দিয়ে অসহায় ও কাজ করতে সক্ষম এমন জনগোষ্ঠীকে আর্থিক নিরাপত্তার আওতায় আনা হয়। এ ছাড়া গ্রামীণ অবকাঠামো নির্মাণ, মেরামত, সংস্কার, রাস্তা, ড্রেন, বাজার পরিষ্কার ইত্যাদি কাজে ভূমিকা রাখে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom