শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

অতীতে বঙ্গবন্ধুর বিরূদ্ধে নানামুখী ষড়যন্ত্র হয়েছে, বর্তমানে শেখ হাসিনার বিরূদ্ধেও দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
অতীতে বঙ্গবন্ধুর বিরূদ্ধে নানামুখী ষড়যন্ত্র হয়েছে, বর্তমানে শেখ হাসিনার বিরূদ্ধেও দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে


অতীতে বঙ্গবন্ধুর বিরূদ্ধে নানামুখী ষড়যন্ত্র হয়েছে, বর্তমানে শেখ হাসিনার বিরূদ্ধেও দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে

এ বি এম কামরুল হাসান: [২] শনিবার সিডনির সময় রাত আটটায় বঙ্গবন্ধু পরিষদ, অস্ট্রেলিয়ার উদ্যোগে ‘বিশ্বব‍্যাপী আওয়ামীলীগ সরকারবিরোধী মিথ‍্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ও আন্দোলন’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে দেশে-বিদেশে এসব ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় অস্ট্রেলিয়া, ব্রুনাই, সৌদি আরব এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

[৩] বঙ্গবন্ধু পরিষদ, অস্ট্রেলিয়ার সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মাল্য তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা: এস এ মালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন, ড. খায়রুল চৌধুরী, এমদাদ হক, শফিকুল আলম, ড. নূরুর রহমান খোকন, ডা. লাভলি রহমান, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, ডা. কাজি মাসুদ, ডা. এ বি এম কামরুল হাসান, মোহাম্মদ মুনির হোসেন, আইভি রহমান,ডা. এসএম মিল্লাত, নোমান শামীম, মাকসুদুর রহমান চৌধুরি সুমন, মিজান ইবনে হোসেন, শুভজিত রায়, দেলোয়ার হোসেন, মহিউদ্দিন কাদের, অ্যাডভোকেট সালমা আক্তারসহ আরো অনেকে।

[৪] সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশে ব্যর্থ হয়ে জামাত-বিএনপি বিদেশে বসবাসরত কিছু ভাড়াটে পলাতক অপরাধী দিয়ে বাংলাদেশ সরকারের বিরূদ্ধে অপপ্রচার চালাচ্ছে। হিমালয় পাহাড়ে ঢিল ছুঁড়লে যেমন পাহাড়ের কিছু হয় না, তেমনি এসব ভাড়াটেদের অপপ্রচার-গুজবে একটি দেশের জনগণের সরকারের কিছুই যায় আসে না। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে।

[৫] বক্তারা আরো বলেন, আপন আলোয় উদ্ভাসিত শেখ হাসিনা রাষ্ট্রনায়ক থেকে আজ বিশ্বনেতায় পরিণত হয়েছেন। তিনি আজ বিশ্বব্যাপী নিপীড়িত ও শোষিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের অর্জনসমূহ আজ বিশ্বে বাংলাদেশকে নতুন রূপে উপস্থাপন করেছে। নিউইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর