শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অনলাইন ক্লাসে মনোযোগ দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৪২ সময় দেখুন
অনলাইন ক্লাসে মনোযোগ দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস মহামারির বর্তমান পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় অনেকটা বাধ্য হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে। সরাসরি যেহেতু ক্লাস হচ্ছে না, তাই যেখানে সম্ভব অনলাইনে ক্লাসে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘আমাদের এখন অনলাইন ক্লাসে মনোযোগী হতে হবে। তবে সবাই যেহেতু অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না, তাই অনলাইনের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অ্যাসাইনমেন্টও দেওয়া হবে। এখনই যেখানে যেখানে সম্ভব অনলাইন ক্লাস কিংবা অ্যাসাইনমেন্ট বা উভয়ই যতদূর সম্ভব আমরা সেই চেষ্টাটা করবো।’

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের চেষ্টা ছিল বাধ্য না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে। এখন যতটা সম্ভব স্বাভাবিক রেখে শিক্ষা জীবন চালিয়ে নিতে হবে, করোনাও মোকাবিলা করতে হবে।

মন্ত্রী আরও বলেন, ‘শিশুদের মধ্যে সংক্রমণ ঘটছে। এটি যেকোন সময় নাগালের বাইরে চলে যেতে পারে। তার পরপরই প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। এরপর আমরা সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করি। এভাবে সিদ্ধান্ত হয়েছে। মাঠের চিত্র যা, তার ওপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও আমরা কোচিং সেন্টারগুলোকে সে অর্থে শিক্ষাপ্রতিষ্ঠান ধরি না। তবুও সেখানে শিক্ষার্থীদের সমাবেশ হয়। সেগুলোও বন্ধ থাকবে। এছাড়া, সব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যালয়গুলো খোলা থাকবে এবং সেখানে স্বাস্থ্যবিধি মেনে কাজ চলবে। কারণ আমাদের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।’

‘আমরা আপাতত ২ সপ্তাহ সশরীরে ক্লাস নিষেধ করেছি। আমরা পর্যবেক্ষণ করতে থাকবো পরিস্থিতি। তার ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেবো’, বলেও জানান মন্ত্রী। এছাড়াও তিনি জানান, এবারও যথাসময়ে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

সারাবাংলা/টিএস/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর