রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

‘অবতার’ দেখতে গিয়ে জ্ঞান হারান! ছবি চলাকালীনই মৃত্যু অন্ধ্রপ্রদেশের বাসিন্দার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ সময় দেখুন
‘অবতার’ দেখতে গিয়ে জ্ঞান হারান! ছবি চলাকালীনই মৃত্যু অন্ধ্রপ্রদেশের বাসিন্দার


#অন্ধ্রপ্রদেশ: ভাইয়ের সঙ্গে প্রেক্ষাগৃহে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’ দেখতে গিয়েছিলেন। আর সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করলেন অন্ধ্রপ্রদেশের লক্ষ্মীরেড্ডি শ্রীণু।

জানা গিয়েছে, অন্ধপ্রদেশের পদ্মপূরমের একটি প্রেক্ষাগৃহে ভাইকে নিয়ে জেমস ক্যামেরন পরিচালিত বহু-প্রতীক্ষিত ছবিটি দেখতে গিয়েছিলেন সেই ব্যক্তি। ছবিটি চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। তখনই তাঁকে প্রেক্ষাগৃহ থেকে হাসপাতালে নিয়ে যান তাঁর ভাই। কিন্তু শেষ রক্ষা হয় না। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: সৃজিতের ছবিতে চঞ্চল? কবে থেকে শুরু প্রস্তুতি? উত্তর সৃজিতের, বিশেষ তথ্য রাজেরও

আরও পড়ুন: চোখের জলে বুক ভেসে যায়, আমিও ভাল নেই, গুরুতর অসুস্থ বাবাকে নিয়ে কলম ধরলেন চঞ্চল

অন্ধ্রপ্রদেশের লক্ষ্মীরেড্ডির মৃত্য়ুর ঘটনা বহু বছর আগের একটি তিক্ত স্মৃতি উস্কে দেয়। এক সংবাদ সংস্থার দাবি, ২০১০ সালে এই ফ্রাঞ্চাইজের প্রথম কিস্তিটি দেখতে গিয়ে মৃত্যু হয়েছিল তাইওয়ানের এক ব্যক্তির। জানা যায়, ৪২ বছর বয়েসি সেই ব্যক্তি ছবিটি দেখার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে জেমস ক্যামেরন পরিচালিত বহু প্রতীক্ষীত ছবিটি। বিশ্ব জুড়ে ভাল। ব্যবসা করছে ‘অবতার’-এর দ্বিতীয় কিস্তি। ভারতেও ইতিমধ্যেই প্রায় ৪১ কোটি আয় করেছেহলিউডের এই সায়েন্স ফিকশনটি।

Published by:Sanchari Kar

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর