Last Updated:
কলকাতাঃ আরজি কর হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য৷ কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী, সেমিনার হলে ধস্তাধস্তি কোন প্রমাণ পাওয়া যায়নি৷ বায়োলজিক্যাল স্টেন পাওয়া গিয়েছে শুধুমাত্র সেমিনার ঘরের ভিতরে কাঠের তৈরি পাটাতনের উপরের কার্পেট থেকে।
আরও পড়ুনঃ বড়দিনে কোন রাস্তা বন্ধ থাকবে? কোন কোন রুটে ঘুরপথে চলবে গাড়ি? দেখে নিন তালিকা!
রিপোর্ট প্রকাশ্যে আসতেই সিন অফ ক্রাইম নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ রিপোর্ট অনুযায়ী, সেমিনার রুম থেকে ধস্তাধস্তি বা নির্যাতিতার প্রতিরোধের কোনও প্রমাণ পাওয়া যায়নি। শুধু তাই নয় সকলের চোখের আড়ালে সেমিনার রুমে ওই ব্যক্তি প্রবেশ করল কি করে তা নিয়ে উঠছে প্রশ্ন।কারণ ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী, সেমিনার হলে পৌঁছনোর আগে একটি নার্সিং স্টেশন রয়েছে। সেখানে ২৪ ঘণ্টা নার্সের থাকার কথা।নার্সিং স্টেশনের পাশেই রয়েছে করিডোর।তারপর রয়েছে সেমিনার হল।
আরও পড়ুনঃ ৫ ‘দেশি’ খাবারেই খেল খতম কোলেস্টেরলের! শরীর থেকে নিংড়ে নেবে খারাপ পদার্থ!হার্ট থাকবে ভাল
সেমিনার হলে প্রবেশের দরজা ৫ টি। প্রতিটি দরজাই করিডোরের দিকে। হাসপাতালের কর্মীরা জানান, সেমিনার হলে যাতায়াতের জন্য শুধুমাত্র প্রথম দরজাটি ব্যবহার করা যায়৷ বাকিগুলি বন্ধ থাকে। সেক্ষেত্রে সকলের নজর এড়িয়ে সেমিনার হলে পৌঁছনোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
Kolkata,West Bengal
December 24, 2024 11:35 AM IST
RG Kar Case: অবশেষে ধরা পড়ল সব! আরজি করের সেমিনার রুমে ধর্ষণ-খুনই হয়নি! তাহলে কোথায়? চাঞ্চল্যকর রিপোর্ট