শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

অসাধু উপায়ে ভর্তি হতে এসে শাবিপ্রবিতে আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০১ সময় দেখুন
অসাধু উপায়ে ভর্তি হতে এসে শাবিপ্রবিতে আটক


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অসাধু উপায়ে ভর্তি হতে এসে ইকবাল হোসেন সাইদ নামের এক শিক্ষার্থী আটক হয়েছেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয় বলে জানান ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ।

জানা যায়, রেজিস্ট্রেশন ফর্ম অনুযায়ী আটক শিক্ষার্থীর বাবার নাম রফিকুল ইসলাম এবং মায়ের নাম ফাতেমা বেগম। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ৩৫১৭৬৩। চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটির ইউসুফ চৌধুরী ভবনের দ্বিতীয় তলায় বন ও পরিবেশ বিদ্যা বিভাগের ১ নম্বর রুমে পরীক্ষা দিয়েছিলেন।

সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, অসাধু উপায়ে ভর্তি হতে এসে মৌখিক পরীক্ষার সময় ইকবাল হোসেন সাইদ নামের একজনকে আটক করা হয়েছে বলে জানতে পেরেছি।

তিনি বলেন, মঙ্গলবার ভাইভার সময় ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশনকারী ব্যক্তিকে আটক করা হয়। তবে ভর্তি পরীক্ষার সময় তার হয়ে একজন প্রক্সি দিয়েছে। ভাইভাতে সেটি ধরা পড়েছে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর