সাব্বির আলিম
দামুড়হুদা (চুয়াডাঙ্গা
দামুড়হুদায় গলায় ওষুধ আটকে রোকসানা আক্তার নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত কাল রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু রোকসানা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের টুটুলের মেয়ে।
পরিবার সূত্র জানাযায়, শিশুটির জ্বর হয়েছিল। তার মা জ্বরের ওষুধ নাপা ট্যাবলেট খাওয়াচ্ছিলেন। ট্যাবলেটের দুই ভাগের এক ভাগ পানি দিয়ে খাওয়াতে গেলে শিশুটির গলায় আটকে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পরিবারের লোকজন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর মৃত্যুর খবরে পরিবার সহ গ্রামে শোকের ছায়া নেমে আশে।