বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

অস্বাভাবিক দর বৃদ্ধির কারন অজানা ২ কোম্পানির – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২১০ সময় দেখুন
অস্বাভাবিক দর বৃদ্ধির কারন অজানা ২ কোম্পানির – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : রংপুর ফাউন্ড্রি এবং এএমসিএল (প্রাণ) এর শেয়ার দর অস্বাভাবিক ভাবে দাম বাড়ছে। অথচ এর কারন জানেনা পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ২ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায় এই দুই কোম্পানির শেয়ার দর বেশ কিছু দিন ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে। এজন্য কোম্পানি দুইটির কাছে শেয়ার দর বাড়ার কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চেয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানি দুইটির পক্ষ থেকে জানানো হয়েছে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারের দাম এভাবে অব্যাহত ভাবে বাড়ছে।

উল্লেখ্য, রংপুর ফাউন্ড্রির শেয়ার দর গত ৬ জানুয়ারি ছিল ১৪৫.৮০ টাকা। আর ১৬ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ২২৫.২০ টাকা। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির মেয়ারের দাম বেড়েছে ৭৯.৪০ টাকা বা ৫৪ শতাংশ।

এএমসিএলের (প্রাণ) শেয়ার দর গত ৬ জানুয়ারি ছিল ২৬৫.৬০ টাকা। এ কোম্পানির শেয়ারের দাম ১৬ জানুয়ারি এসে দাঁড়ায় ৩৯৫.৭০ টাকা। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেযারের দর বেড়েছে ১৩০.১০ টাকা বা ৪৯ শতাংশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর