বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

আইওএসসিওর ভিপি হওয়ায় বিএসইসির চেয়ারম্যানকে অভিনন্দন জানালো ডিএসই – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
আইওএসসিওর ভিপি হওয়ায় বিএসইসির চেয়ারম্যানকে অভিনন্দন জানালো ডিএসই – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসইসি)৷

বৃহস্পতিবার (২১ জুলাই) বিএসইসির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া৷

এ সময় তার সঙ্গে ছিলেন ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান৷

অভিনন্দন বার্তায় তারিক আমিন বলেন, আপনার দক্ষতা, জ্ঞানের কারণে বিশ্বব্যাপী স্বীকৃত এই মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছেন৷ আমরা বিশ্বাস করি আপনি এই পদের যোগ্য ও উপযুক্ত, যিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সিকিউরিটিজ নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানগুলোর বিকাশ, বাস্তবায়ন এবং প্রচারে অবদান রাখতে পারেন।

তিনি আরো বলেন, আপনি বিএসইসির নেতৃত্বে থাকার পর থেকে বাজার উন্নয়নে যে প্রচেষ্টা চালিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা আশা করি যে, নতুন এ দায়িত্ব সফলভাবে পালন করার দক্ষতা ও যোগ্যতা আপনার রয়েছে৷ এছাড়া বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আইওএসসিও (IOSCO)-তে আপনার ভূমিকা সকলের কাছে অনুকরনীয় হয়ে থাকবে৷





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর