শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

আইনি সহায়তা পারে মামলা জট কমাতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯১ সময় দেখুন
আইনি সহায়তা পারে মামলা জট কমাতে

জয়নাল আবেদীনঃ কক্সবাজার জেলার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদে প্রমোটিং পিস এন্ড জার্সিষ্ট (পিপিজে)-কক্সবাজার প্রকল্পের অধিনে সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে । ২৮ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১ টায় উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটি ও ইপসা’র যৌথ উদ্যোগে,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে ইউএসএইডি’র প্রমোটিং পিস এন্ড জার্সিষ্ট (পিপিজে) এর অর্থায়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানী বিষয়ক অুনষ্ঠানে খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ আইনজীবী জনাব মামুনুর রসিদ। পিপিজে-কক্সবাজার প্রকল্পের ফিল্ড অফিসার রুহুল কাদের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকি, প্যানেল চেয়ারম্যান আর্চনা, আইনজীবী মামুনুর রসিদ, প্রকল্প ব্যবস্থাপক জয়নাল আবেদিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্যসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসহায় সরকারি আইন সহায়তা গ্রহণকারীবৃন্দ।
মহিলা ইউপি সদস্য আর্চনা বলেন, “অনেক কিছুই আমাদের অজানা, গরীব মানুষের জন্য সরকার এই আইন করেছে। সুফল পেতে হলে আমাদের এই আইন ভালোভাবে জানতে হবে।”

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকি বলেন,”লিগাল এইড বর্তমান সরকারের ভাল একটি পরিকল্পনা। যদি হয়রানি বিহীনভাবে জনগণ সেবা পায় লিগাল এইড অফিস থেকে তাহলে এটা অনেক ভাল একটি পদক্ষেপ হবে সরকারের। ”

গনশুনানিতে অংশগ্রহনকারী একজন তার মতামত জানতে গিয়ে বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এবং সরকারী বিভিন্ন দপ্তরের সেবা বিনা মূল্যে দেওয়া হয় কিন্তু যখন আমরা সেবা নিতে যায় আমাদের কাছে টাকা চাওয়া হয়। একি কাজ এখানেও তো হতে পারে।

অন্য আর একজন বলেন ২০১৯ সালে লিগাল এইড অফিসে সেবা নিতে যায়। একজন আইনজীবি নিয়োগ করা হয়েছিল আমার অভিযোগের ভিত্তিতে। কিন্তু এই আইনজিবী আমার কাছে থেকে টাকা নেয়। তাহলে এখানে বিনামূল্যে কিভাবে হল?

বক্তব্য শেষে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছ থেকে প্রশ্ন নেওয়া হয়। প্রশ্ন উত্তর পর্বে আইনজীবী মামুনুর রসিদ বলেন,” আইনজীবীদের সরকার মামলা পরিচালনার খরচ দিয়ে থাকে। তারপরও যদি কোন আইনজিবী ফি দাবী করে থাকে তাহলে সেটা লিগাল এইড অফিসারকে জানাতে হবে।“
পরবর্তিতে আইনজীবী মামুনুর রাসিদ লিগ্যাল এইড আইন কারা, কাদের জন্য এই আইন এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা শেষে করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর