বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১২০ সময় দেখুন
আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স


ডিএমপি নিউজ: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমতি পাওয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আইপিও আবেদন গ্রহণ আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১৫ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।

অভিহিত মূল্য ১০ টাকায় ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ২০ কোটি ২৬ লাখ ১১ হাজার ৬০ টাকা উত্তোলন করবে। আইডিআরএ’র নির্দেশনা মোতাবেক উত্তোলিত অর্থ শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। এদিকে, পুনঃমূল্যায়নসহ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৯৬ পয়সায় এবং পুনঃমূল্যায়ন বাদে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৮ পয়সায়।

কোম্পানিটির আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ এবং নিরীক্ষক হিসেবে কাজ করছে ইসলামী আফতাব অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। তথ্য সূত্র: শেয়ার নিউজ।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর