শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪ Aryna Sabalenka back to her best as World No. 1 storms into US Open third round in just 53 minutes | Tennis News Hanuman Ansh: How did A No-Star ₹2 Crore Film Became A ₹55 Crore Hit? Trade Experts Decode Its BO Run | Bollywood News কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮০ সময় দেখুন
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত


আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবতায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আজ ২৬ শে ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের কনফারেন্স হলে বিকাল ৪ টায় এই গোলটেবিল বৈঠক শুরু হয়।

আশরাফুল ইনসান ইভান এর উপস্থাপনায় এই গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দ আলমাস কবীর, সভাপতি বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, শহীদ উল মুনির, সভাপতি, বিসিএস, ড. আতিউর রহমান, অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রো- ভিসি, নর্দার্ণ বিশ্ববিদ্যালয়, তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউট সোর্সিং (বাক্কো) , কাজী রাকিব উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক, আমেরিকান বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট এক্সিলেন্স (এবিসিডিই), ফারহা মাহমুদ তৃণা, শিক্ষক, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল,প্রিন্সিপাল, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আয়েশা এস চৌধুরী, প্রিন্সিপাল, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, মুজাহিদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম, সোহাগ মিয়া, প্রজেক্ট ডিরেক্টর, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, মনির হোসেন , সিইও, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট,মোহাম্মদ শাহরিয়ার খান, চেয়ারম্যান , হুইসেল, আরেফীন দিপু, সিইও, হুইসেল এবং শামিমা বিনতে জলিল, আহবায়ক, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ।

দুপুর ৩:৩০ মিনিটে জাতীয় সংগীত এর মাধ্যমে গোলটেবিল বৈঠক শুরু হয়। শুরুতেই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রজেক্ট ডিরেক্টর সোহাগ মিয়া আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রয়োজনীয়তা বিষয়ে বক্তাগণ আলোকপাত করেন।

ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর সিইও মনির হোসেন বলেন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মকে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।

হুইসেল এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে আমাদের প্রধান লক্ষ্য আইসিটি জ্ঞানকে একদম তৃনমূল পর্যায়ে পৌঁছে দেওয়া।

উল্লেখ্য যে, হুইসেল ও ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর যৌথ উদ্যোগে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সারাদেশব্যাপী অনুষ্ঠিত হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর