সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

আকাশপথে কক্সবাজারের ইয়াবা ঢাকায়, ৮ হাজার পিসসহ আটক দুই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১১০ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  আকাশপথে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের(উত্তর) বিমানবন্দর সার্কেল পরিদর্শক হোসেন জিল্লুর রহমান জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনি গেটের বাইরে পূর্ব উত্তর কোনায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চার হাজার করে মোট ৮ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন- নঈম উদ্দিন (৩৪) ও আজাদুল ইসলাম অভি (১৯)।

দুজন আকাশপথে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকারী চক্রে জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর