বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস | ডিএমপি নিউজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২২৬ সময় দেখুন
আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস | ডিএমপি নিউজ


আজ বুধবার। ২৬ জানুয়ারি। আন্তর্জাতিক কাস্টমস দিবস। প্রতি বছর ২৬ জানুয়ারি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৭৯টি দেশে দিবসটি পালন করা হয়।

২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বাংলাদেশও সংস্থাটির সদস্য হিসেবে দিবসটি পালন করছে।

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দিবসটি পালন করবে। এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘তথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ’।

এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করোনাকালীন সময়ে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে কিভাবে কাস্টমস সেবা আরও উন্নত করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে সেমিনার, মতবিনিময় সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, করোনাকালীন সময়ে সীমিত জনবল দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার ব্যাপারে এনবিআর অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে গেছে। করোনার নতুন ধরন ওমিক্রণের কারণে আন্তর্জাতিক বাণিজ্য কোনভাবে যেন ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রহমাতুল মুনিম বলেন, কাস্টমস হাউজে পণ্য ছাড়করণ বা রাজস্ব কর্মকর্তার দ্বারা কোন ব্যবসায়ী হয়রানি হয়েছেন, এমন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, ভুক্তভোগিকে বলব অভিযোগ দেন। আমরা ব্যবস্থা নেব।

এলডিসি থেকে উত্তরণের পর রাজস্ব আহরণে কী ধরনের চ্যালেঞ্জ হবে এমন প্রশ্নের এনবিআর চেয়ারম্যান বলেন, এলডিসি থেকে উত্তরণে আমদানি ও রপ্তানিতে আমাদের যে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে সেটা সক্রিয় বিবেচনায় আছে। চ্যালেঞ্জ উত্তরণে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। এছাড়া অনেকগুলো সাব-কমিটি করা হয়েছে তারাও কাজ করছে। তিনি বলেন,অর্থনৈতিক উন্নয়নের প্রতিটি ধাপেই অনেক চ্যালেঞ্জ আসবে। কাস্টমসের আয় কমে আসবে। কাস্টমসের আয় হ্রাস সেটা অভ্যন্তরীণ ভ্যাট ও আয়কর থেকে পুনরুদ্ধার করতে হবে। আমরা সেই জায়গাটাকে সমন্বয় করার চেষ্টা করছি।

তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ৭৭ হাজার ১৫০ কোটি টাকার শুল্ক রাজস্ব আয় হয়েছে, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৪৪ শতাংশ।

কাস্টমস দিবস উপলক্ষে বুধবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে এনবিআরের সদস্য মাসুদ সাদিক, জাকিয়া সুলতানা, ড. মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর