মোঃ সাইফুল ইসলামঃ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ জনপ্রিয় জাতীয় দৈনিক নতুন চাঁদ এর প্রকাশক ও সম্পাদক, লক্ষ্মীপুর প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি, লক্ষ্মীপুর জেলার মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সমুহের জোট লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি হোসাইন আহমদ হেলাল এর আজ ২১ জুন শুভ জন্মদিন। এই দিনে জন্ম গ্রহণ করেন এই দেশবরণ্যে কিংবদন্তি সাংবাদিক। সাংবাদিকতার পাশা পাশি একইসাথে তিনি একজন কলামিষ্ট, লেখক, সমাজ সেবক এবং জনপ্রিয় মুখ। নানা পরিচয়ে ভূষীত এ মানুষটি লক্ষ্মীপুর সাংবাদিকতা তথা মিডিয়া অঙ্গনে জীবন্ত কিংবদন্তি। দীর্ঘ তিন যুগ পেশাদার সাংবাদিক হিসাবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি অসংখ্য সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বেকার, পিছিয়ে পড়া মানুষ, যুবকদের দক্ষ ও স্বাবলম্বী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়া সাংবাদিক হোসাইন আহমদ হেলাল সাংবাদিকতায় বিশেষ অবদান স্বরূপ একাধিকবার পুরস্কার অর্জনসহ সম্প্রতি বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেছেন। সাংবাদিক হোসাইন আহমদ হেলাল একজন প্রতিবাদী সাংবাদিক। অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেন নি। সাংবাদিকতা পেশায় তিনি আপোষ বা দালালী কিংবা লেজুড়ভিত্তি সর্বদায় এড়িয়ে চলেছেন। প্রতিবাদী সাংবাদিকদের প্রতীক তিনি। সাংবাদিক সহ সর্বমহলে হোসাইন আহমদ হেলাল এক আস্থা ও অনুপ্রেরণা প্রতিক।
কিংবদন্তি হোসাইন আহমেদ হেলাল এর জন্মদিনে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন
জানাচ্ছি। শুভ জন্মদিন হে কিংবদন্তি।