বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

আজ থেকে দুই দিন আপিল বিভাগ বসছে ভার্চুয়ালি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
আজ থেকে দুই দিন আপিল বিভাগ বসছে ভার্চুয়ালি – Corporate Sangbad


আইন-আদালত


কর্পেোরেট সংবাদ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যেই আপিল বিভাগের বিচারপতিরা আজ মঙ্গলবার (৬ জুলাই) ও আগামীকাল বুধবার (৭ জুলাই) নিজ নিজ বাসায় অবস্থান করে ভার্চুয়ালি আদালত কার্যক্রম পরিচালনা করবেন।

পূর্বঘোষণা অনুযায়ী এ দুই দিন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জেল আপিল মামলা শুনানি করা হবে। এরই মধ্যে আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকাও নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় ৪৫টি মামলা রয়েছে। এ ক্ষেত্রে বলা হয়েছে, এই তালিকা ৬ ও ৭ জুলাইয়ের জন্য প্রযোজ্য।

সংশ্লিষ্ট আইনজীবীদের কার্যতালিকাভুক্ত মামলার নথি নিজ নিজ বাসায় নিয়ে রাখতে বলা হয়েছে। আইনজীবীদেরও বাসায় অবস্থান করে মামলায় শুনানি করতে বলা হয়েছে। আর এ জন্য আপিল বিভাগের দুজন কর্মকর্তাকেও বাসায় বসে আদালতে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন থেকে সরকার সারা দেশে লকডাউন ঘোষণা করায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে স্বাভাবিক বিচারকাজ বন্ধ থাকলেও সীমিত পরিসরে আদালত খোলা রাখা হয়েছে। ওই দিনই আপিল বিভাগ মঙ্গল ও বুধবারের (৬ ও ৭ জুলাই) জন্য খোলা রাখার ঘোষণা দিয়েছিলেন প্রধান বিচারপতি।

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জরুরি মামলা নিষ্পত্তির জন্য এ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর