সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

আজ থেকে শুরু ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
আজ থেকে শুরু ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি


সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিটের জন্য অপেক্ষা করছিলেন শাকিলা ইয়াসমিন। ফাঁকে ফাঁকে তিনি মোবাইল দিয়ে অনলাইনেও টিকিট কাটার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ওয়েবসাইটে ট্রাফিক বেশি থাকায় এবং কমলাপুর রেলস্টেশনে এলাকায় মানুষের চাপে নেটওয়ার্ক স্লো হওয়ায় কোনোভাবেই টিকিট কাটার প্রসেসিং পর্যন্ত যেতে পারছিলেন না তিনি। শুধু শাকিলা নন, লাইনে দাঁড়ানো অনেকেই চেষ্টা করছিলেন অনলাইনে টিকিট কাটার।

শুক্রবার (১ জুলাই) রাজধানীর কমলাপুর প্রধান স্টেশন ঘুরে এমনই চিত্র দেখা গেছে।

শাকিলা ইয়াসমিন ঢাকা পোস্টকে বলেন, নীলসাগর এক্সপ্রেসে দিনাজপুরের বিরামপুর যাবো। লাইনে দাঁড়িয়েছি সকাল থেকে। ৮টায় টিকিট বিক্রি শুরু হলেও লাইন আগাচ্ছে না। কতক্ষণে কাউন্টারের সামনে যাবো এবং ততক্ষণে টিকিট থাকবে কি না জানি না। তাই অনলাইনেও চেষ্টা করছি। কিন্তু অনলাইনে টিকিট দেখালেও প্রসেসিং পর্যন্ত যেতে পারছি না। ক্ষণে ক্ষণে টিকিট কমছে।

আরেক টিকিট প্রত্যাশী ফারজানা বলেন, আমি ৫ তারিখের লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের লালমনিরহাটের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছি। তবে, অবস্থা দেখে মনে হচ্ছে টিকিট না পেয়েই ফিরে যেতে হবে। তাই অনলাইনে চেষ্টা করছি।

শাহরিন নামে আরেকজন বলেন, সকাল ৬টায় এখানে এসেছি বনলতা এক্সপ্রেস ট্রেনের রাজশাহীর টিকিটের জন্য। কাউন্টার পর্যন্ত যেতে সামনে প্রায় ৩০ জন আছে। অনলাইনে দেখাচ্ছে, কাউন্টারে টিকিট আছে ২০টি আর অনলাইনে ১৫টি। চেষ্টা করছি, যেটা থেকে আগে সংগ্রহ করা যায়। এখানে ইন্টারনেটটাও স্লো মনে হচ্ছে।

টিকিট কাটতে আসা হুমায়ুন কবির বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের টিকিটের জন্য এসেছি। সমানে প্রায় শ’খানেক মানুষ। জানি না কাউন্টার থেকে টিকিট পাবো কি না। তাই অনলাইনে চেষ্টা করছি।

কমলাপুরের প্রধান রেলস্টেশন থেকে শুধুমাত্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট

বিক্রি হচ্ছে এবং কমলাপুর শহরতলী প্লাটফরম থেকে রাজশাহী ও খুলনাগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট হচ্ছে।

এছাড়া তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেন এবং দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনের টিকিট; ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহন ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট; বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট; ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট এবং জয়দেবপুর রেল স্টেশন থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

সে হিসেবে ১ জুলাই জিলহজ মাসের শুরু এবং আগামী ১০ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর