বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

আজ ফেনীতে আসছেন চরমোনাই পীর।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২১০৪ সময় দেখুন
আজ ফেনীতে আসছেন চরমোনাই পীর।

বিশেষ প্রতিনিধি

ফেনী আজ আসছেন চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আজ (বুধবার) ফেনী আসছেন।

বুধবার (২০ আগস্ট) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনীর সেক্রেটারি একরামুল হক ভূঞা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক ও গণমুখী রাজনৈতিক সংগঠন। জুলাই আন্দোলনে আমাদের নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার আদায়ে অবিরাম সংগ্রাম চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ গণসমাবেশের আয়োজন করেছে। আন্দোলনের ফেনীর সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঞার সভাপতিত্বে সমাবেশে ইসলামী চিন্তাবিদ, বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক ও সংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। গণসমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর