বিশেষ প্রতিনিধি
প্রতি বছর ১৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব বাঁশ দিবস (World Bamboo Day)। এ দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো পরিবেশ রক্ষা, টেকসই উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ হিসেবে বাঁশের বহুমুখী ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
এই দিবসটি ২০০৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত World Bamboo Congress-এ প্রথম পালিত হয়। World Bamboo Organization এর উদ্যোগে এ দিবস পালনের সূচনা হয়। বাঁশকে “সবুজ সোনা” বলা হয়, কারণ এটি দ্রুত বেড়ে ওঠে এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাঠের ব্যবহার কমাতে সহায়তা করে।
বাঁশের গুরুত্ব: অর্থনৈতিক: আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী, হস্তশিল্প ও কাগজ শিল্পে ব্যবহৃত হয়। পরিবেশগত: বাঁশ দ্রুত বৃদ্ধি পায়, মাটির ক্ষয় রোধ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। সাংস্কৃতিক: এশিয়ার বিভিন্ন দেশে বাঁশ লোকজ সংস্কৃতির অংশ, গান, বাদ্যযন্ত্র, স্থাপত্য ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত। খাদ্য ও স্বাস্থ্য: বাঁশকোঁড় (bamboo shoots) পুষ্টিগুণে ভরপুর এবং অনেক দেশে জনপ্রিয় খাদ্য। আক্রমণ: মাঝে মধ্যে একে অপরকে আক্রমণ করতে খারাপ অর্থে এটি ব্যবহার করা হয়।