মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় নায়িকা অপু বিশ্বাস ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। 

রোববার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ১০ হাজার টাকার বন্ডে তাকে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ভাটারা থানার হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস হাইকোর্টের নির্দেশ আনুযায়ী নিম্ন আদালতে জামিননামা দাখিল করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) হাইকোর্টের আদেশ মোতাবেক ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে অপু বিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন।

গত ১০ জুলাই অপু বিশ্বাস হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষের দিকে থাকায় বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছিলেন। সে সময়ই জানানো হয়েছিল, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি শিগগির আত্মসমর্পণ করবেন। আজ সেই অনুযায়ী তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এবং জামিন পান।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে ‘জুলাই আন্দোলন’-এর সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এ ঘটনায় এনামুল হক নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০–৪০০ জনকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

ওই মামলায় অপু বিশ্বাস ছাড়াও অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে তারা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন। এর আগে, মামলার আরেক আসামি নুসরাত ফারিয়াকে গত ১৮ মে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হলে ২০ মে জামিনে মুক্তি পান তিনি। অপু বিশ্বাসের আইনজীবী জানান, জামিন আদেশের পর এখন মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর