আনায়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনায়ারায় অবৈধভাবে বালু উত্তালনর দায়ে তিন ব্যক্তিক দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে উপজলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট হুছাইন মুহাম্মদ এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার হাইলধর ইউনিয়নর দক্ষিণ ইছাখালী এলাকায় ইজারা ব্যতীত শখনদ থেকে অবৈধভাবে বালু উত্তালন হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অপরাধ স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন নাজিম উদ্দিন খাককে ১ লাখ টাকা, আজগর আলীক ৫০ হাজার টাকা ও জাহেদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ জানান, আনোয়ারার বিভিন্ন স্থানে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অবৈধ বালু মহলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।