রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

আনোয়ারায় চার ডাকাত আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন
আনোয়ারায় চার ডাকাত আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুততকালে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা-পেস্কারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কর্ণফুলী উপজেলার তসলিম (৩৮), মো. নুরু উদ্দিন (৩২)। পটিয়া উপজেলার আব্দুর রহিম (৩০) এবং বরগুনা জেলার মো. নয়ন (২২)।

থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে এসআই মোমেন কান্তি দে’র নেতৃত্বে কৈনপুরা-পেস্কারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে সিএনজি করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক হয় এসময় কালো হাইসে থাকা ১০/ ১২ জন ডাকাত সদস্য পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কাটার, হাতুড়ি এবং চোরায় কাজে ব্যবহারিত একটি সিএনজি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর