আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় “বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)”র সভাপতি নির্বাচিত হয়েছেন যুবদল নেতা খালেক মোশারফ হোসেন সোহেল।
বুধবার (১৯ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিটির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সদস্য কেরামত আলী, আমির হোসেন, আজিজুল হক, নুরুন্নাহার বেগম, মনজুরা বেগম।
এবিষয়ে নির্বাচন কমিটির সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন বলেন, “৭টি পদে মাত্র একজন একজন প্রার্থী ফরম জমা দিয়েছেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়।