আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-১৩ আসনের সাবেক এমপি সারোয়ার জামাল নিজামের অনুসারীরা একটি বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি সদর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
ইকবাল হোসেন জুয়েলের সঞ্চালনায় অহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহম্মদ নুর, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, সরওয়ার জামান, সদস্য সিরাজুল ইসলাম, মো.রাশেদ, নুর হোসেন, মো. জাহেদ, ছাত্রদল নেতা জিয়াউর রহমান, মো.ইমরান, হাশেম, শাহরিয়ার ইকবাল, শিহাব, তৌহিদ, আরমান হোসেন, মো.রহিম, ইমরান, ইমন, আরাফাত নোমান, রিফাত, সাঈদী, বাবু, হুমায়ুন, আরমান, সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মো.সাদ্দাম, মানিক, সাদ্দাম হোসেন, যুবদল নেতা রুবেল মেম্বার, উসমান, সফিউল, সাগর, সুমন, রুবেল, এমদাদ ইয়াছিন, সৈয়দ রাজু, মনজু, নাজিম, শাহজাহান প্রমুখ।