রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

আনোয়ারায় সড়কে সেনাবাহিনীর অভিযানে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
আনোয়ারায় সড়কে সেনাবাহিনীর অভিযানে জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় সড়কে শৃঙ্খলা আনতে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে ৩ মামলায় ৯ হাজার টাকা জরিমানা ও ৬টি গাড়ি জব্দ করা হয়।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে আনোয়ারা-বরকল সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশ ও আনোয়ারা থানা পুলিশও রয়েছে।

সরেজমিন দেখা যায়, প্রধান সড়কে নিরাপত্তা তল্লাশি চৌকি বসিয়েছে সেনা ও পুলিশের সদস্যরা। তাঁরা প্রায় প্রতিটি গাড়ি, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাকে থামাচ্ছেন। প্রয়োজনীয় কাগজসহ গাড়ি তল্লাশি করছেন। নানা অনিয়মে করা হয় জরিমানাও। 

অভিযান সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতি মোকাবিলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান অভিযান চলছে। অভিযানে সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হচ্ছে। হেলমেটবিহীন মোটরসাইকেল, কালো গ্লাস-ওয়ালা গাড়ি ও সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, বৈধ কাগজপত্র না থাকলে কিংবা অবৈধ কিছু পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানে যেসব মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে।

আনোয়ারায় সড়কে যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ৩টি মামলায় ৯ হাজার হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন প্রকার সমস্যাজনিত ছয়টি গাড়ি জব্দ করা হয়। সড়কে শৃঙ্খলা আনতে ও দুর্ঘটনা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযানে সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর