রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

আনোয়ারায় সেবাবাহিনীর অভিযানে ২ লাখ পিস ইয়াবা সহ দুই সহোদর আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
আনোয়ারায় সেবাবাহিনীর অভিযানে ২ লাখ পিস ইয়াবা সহ দুই সহোদর আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। ৫ আগস্টের পর দেশে সেনাবাহিনী অভিযানে এটি বৃহৎ মাদকদ্রব্য উদ্ধার বলে জানিয়েছে সেনাবাহিনী।

বুধবার (৪ ডিসেম্বর) রাত ২টার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন – রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের আব্দুর ছবুরের দুই ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৫) ও আবু হাফিন (১৭)।

সেনাবাহিনী সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত ২টার সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২১ এডি রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন নাফিসের নেতৃত্বে রায়পুর ইউনিয়নের মাদক ব্যবসায়ী বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ির পাশে একটি অব্যবহৃিত টয়লেটের ভেতর থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বাবুর বাড়িতে কাপড় মোড়ানো ব্যাগ থেকে নগ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। তখন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী বাবুও আটককৃত দুই সহোদরের বড় ভাই পালিয়ে যায় উদ্ধারকৃত ইয়াবার আনুষ্ঠানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার (ওসি) মনির হোসেন, সেনাবাহিনী অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর