মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

আনোয়ারায় ইউএনও এর সাথে জুঁইদন্ডী শাহ্ শরফিয়া একতা সংঘ’র সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৪ সময় দেখুন
আনোয়ারায় ইউএনও এর সাথে জুঁইদন্ডী শাহ্ শরফিয়া একতা সংঘ’র সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার জনাব শেখ জোবায়ের আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন,জুঁইদন্ডী ইউনিয়নের সেচ্ছাসেবী সামাজিক সংগঠন”জুঁইদন্ডী শাহ্ শরফিয়া একতা সংঘ’র একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার ২৩ শে সেপ্টেম্বর বেলা ৪ ঘটিকার সময় আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসারকে জুঁইদন্ডী শাহ্ শরফিয়া একতা সংঘ’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং অত্র সংগঠনের প্রতিবেদন পেশ করা হয়।

এসময় উক্ত সংগঠনের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন,সভাপতি আব্দুল হালিম,সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক মোঃতৌহিদুল ইসলাম,সহ সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আখতারুজ্জামান বাবু।

আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার জনাব শেখ জোবায়ের আহমেদ অত্র সংগঠন সম্পর্কে জানতে চাইলে, উক্ত সংগঠনের সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান প্রতিবেদন পেশকালে বলেন, ১১নং জুঁইদন্ডী ইউনিয়নে আমরা নানা মানবিক কাজ সম্পাদন করেছি তার মধ্যে করোনাকালিন উক্ত সময়ে মাস্ক বিতরণ, সমাজের গরীব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণসহ, নানা সমাজসেবামূলক কাজ করেছি। এবং তিনি আগামী কর্মপরিকল্পনার বিবরণী পেশ করেন।

এসময় আনোয়ারা উপজেলার ইউএনও বলেন, জুঁইদন্ডী শাহ্‌ শরফিয়া একটি সামাজিক সচেতনতামূলক আন্দোলন, তিনি উক্ত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে প্রশাসনিক সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন!

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর