মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

আনোয়ারায় কাঁচা সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৫৪ সময় দেখুন
আনোয়ারায় কাঁচা সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি

আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে গ্রামীণ কাঁচা সড়ক বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। রাস্তাগুলোতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এবার সিপাহির সড়কটি সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় বিএনপি নেতারা। মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুর ১টার দিকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এতে বলা হয়, জুঁইদন্ডী ইউনিয়নের সিপাহির সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। সড়কটি কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই বেড়ে যায় যাতায়াতের কষ্ট। সড়কটি দুই প্রান্তে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় বর্ষাকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের তীব্র ভোগান্তি পোহাতে হয়। ফলে এ এলাকার বাসিন্দারা দুর্ভোগের মধ্যে রয়েছেন। 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য জাহেদুল ইসলাম চৌধুরী কনক, দুবাই বিএনপি নেতা মোহাম্মদ আলম, উপজেলা যুবদলের সদস্য আজিজুল হক, জুঁইদন্ডী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন, শ্রমিক দলের সাবেক আহবায়ক রাশেদুল ইসলাম রুবেল, সেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন।

আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য জাহেদুল ইসলাম চৌধুরী কনক বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। বর্ষার সময় আসলে এই রাস্তাটির অবস্থা এতটাই খারাপ হয় যে ওই এলাকার কোনো মানুষ অসুস্থ হলে চার/পাঁচ জন মিলে অসুস্থ রোগীকে ধরে কাঁচা রাস্তা পেরিয়ে নিয়ে জেতে হয়।

স্থানীয় মোহাম্মদ আলম বলেন আমার ছেলে-মেয়ে শিশু শিক্ষার্থী। পুরো বর্ষাজুড়ে তাদের কাঁদা-মাটি পাড়ি দিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয়। প্রতিনিয়ত শিক্ষার্থী ছাড়াও প্রত্যেক মানুষ চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, কাঁচা সড়ক সংস্কারের বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি। দ্রুত সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর