মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
আসন্ন ৩১শে জানুয়ারি ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মাষ্টার মোহাম্মদ ইদ্রিসের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারের নির্বাচনী পথসভায় জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বৈরাগ ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান নোয়াব আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ মোহাম্মদ ছৈয়দ, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার, চাতরী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুন্ম সম্পাদক অনুপম চক্রবর্তী, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবছার তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
নির্বাচনী পথসভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকলে তৃণমূল পর্যায়ের জনগণের উন্নয়ন সাধিত হয়। নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, উন্নয়নের প্রতীক। আজ সেই নৌকা জননেত্রী শেখ হাসিনার হাতে। তাই উন্নয়ন চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে এম মোস্তফাকে বিজয়ী করুন। আরও বলেন, ৩১ জানুয়ারি জুঁইদন্ডী ইউনিয়নে শেখ হাসিনার মনোনীত প্রার্থী মোহাম্মদ ইদ্রিসকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।