মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শোভাযাত্রা ও আনন্দ মিছিল হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে মিছিলটি আনোয়ারা সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের সামনে এক পথসভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ফজলুল হক বাবুল, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, জুঁইদন্ডী ইউপি চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক বাবুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী প্রমুখ।