শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

আনোয়ারায় প্রতিপক্ষের বিরুদ্ধে রাতের আঁধারে বুলডোজার দিয়ে সীমানা প্রাচীর গুড়িয়ে দেয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩২ সময় দেখুন
আনোয়ারায় প্রতিপক্ষের বিরুদ্ধে রাতের আঁধারে বুলডোজার দিয়ে সীমানা প্রাচীর গুড়িয়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম (আনোয়ারা) প্রতিনিধি

আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে প্রতিপক্ষের বিরুদ্ধে রাতের আঁধারে বুলডোজার দিয়ে সীমানা প্রাচীর গুড়িয়ে দেয়ার অভিরেযাগ পাওয়া গেছে। গত ১৭ ফেব্রæয়ারি গভীর রাতে চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জমির মালিক নীলু আকতার বাদী হয়ে মো. জসীম উদ্দিন (৪৫), মো. কামাল উদ্দিন (৪০), আব্দুল হক (৪০), খোরশেদ আলম বকুল(৬০), ও জাহাঙ্গীর আলম খোকন (৫৫) সহ পাঁচজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধীয় সম্পত্তি বাদী নিলু আকতারের মৌরশী সম্পত্তি। ওয়ারিশ সূত্রে প্রাপ্ত এ সম্পত্তি দীর্ঘদিন তাদের দখলে থাকার পর সম্প্রতি এই জায়গায় টিনের ভাড়া বাসা তৈরি করে ভাড়া প্রদান করেন। বিরোধীয় স্থানে নিলু আকতাররা ৬৭ ফুট লম্বা একটি সীমানা প্রাচীরও নির্মাণ করেন। এই জায়গা নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন আছে। আনোয়ারা ভূমি অফিসেও একটি নামজারি মামলা বিচারাধীন রয়েছে। অভিযুক্ত ব্যক্তিারা কোনো উপায়ন্তর না দেখে রাতের আঁধারে উক্ত সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে ভরাটকৃত বালু অন্যত্র সরিয়ে নিয়ে যায়।

বাদী নীলু আকতার বলেন, আমার মৌরশী সম্পত্তি দীর্ঘদিন ধরে আমাদের দখলে থাকাবস্থায় সেখানে টিন দিয়ে ভাড়া ঘর নির্মাণ করেছি। একপাশে একটি সীমানা প্রাচীর দিয়েছি। এই জায়গা নিয়ে বেশ কয়েকটি মামলা বিচারাধীন আছে। সেখানে সুবিধা করতে না পেরে এখন রাতের আঁধারে জোরপূর্বক ভূমি দখলের চেষ্টা করছে। প্রশাসনের নিকট আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।

আনোয়ারা থানার কর্তব্যরত ডিউটি অফিসার এস আই এনায়েত হোসেন বলেন, চাতরী এলাকায় একটি সীমানা প্রাচীর ভাঙ্গার একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সরেজমিন পরিদর্শণ শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর