রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

আনোয়ারায় বৈরাগ ও বারশত ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৭৯ সময় দেখুন
আনোয়ারায় বৈরাগ ও বারশত ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ও ২নং বারশত ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত মার্চ মাসে এসব ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ মে) বৈরাগ ও বারশত ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন করেন আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক।

১নং বৈরাগ ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটিতে কামরুল ইসলাম (সভাপতি), মুছা তালুকদার (সহ-সভাপতি), মোবারক মিয়া (সহ-সভাপতি), নাঈম উদ্দিন (সাধারণ সম্পাদক), ওমর ফারুক (সাংগঠনিক সম্পাদক), মুজিবুর রহমান (প্রচার সম্পাদক), সুব্রত রঞ্জন (দপ্তর সম্পাদক) এবং ২নং বারশত ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটিতে জাবের আহমদ (সভাপতি), আরাফাত উদ্দিন (সহ-সভাপতি), ইদ্রিস মাহমুদ (সাধারণ সম্পাদক), তারেকুল ইসলাম (যুগ্ম-সাধারণ সম্পাদক), মোহাম্মদ আলমগীর (যুগ্ম-সাধারণ সম্পাদক), দিল মোহাম্মদ (সাংগঠনিক সম্পাদক) হিসেবে নাম ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর