মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে একজন হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধীকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) উপজেলার খুরুস্কুল গ্রামে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে প্রতিবন্ধী সুলাইমানকে নগদ ৯ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরামের সভাপতি রুবেলআবছার হান্নান, সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবছার, সিনিয়র সদস্য শিমুল শীল, সদস্য সালাহ উদ্দিন, কাইয়ুম উদ্দিন প্রমুখ
১১নং জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরামের সভাপতি রুবেলআবছার হান্নান বলেন, প্রবাস মানে নিজের সুখকে বিসর্জন দিয়ে পরিবারের মুখে একটু হাসি ফুটানোর জন্য চলে বিরামহীন কর্মযজ্ঞের সংগ্রাম। কিন্তু তাদের এই ত্যাগ, কষ্টার্জিত কিছু অর্থ আমাদের দেশের অসহায় গরীব দুঃখী মানুষের মধ্যে তাদের সুখ-দুঃখের পাশে থেকে তারাও আনন্দিত আর আমরাও আনন্দিত। এই কষ্টার্জিত অর্থ থেকে যে, উপকার ভোগীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তায়ালা সংগঠনের সবাইকে নেক হায়াত ও সুস্থতা দান করেন।