রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

আনোয়ারায় হাসপাতালের রোগী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন শিখর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৬৯ সময় দেখুন
আনোয়ারায় হাসপাতালের রোগী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন শিখর

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ও স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিখর’৷

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে ইফতারের আগ মুহুর্তে ৩য় ধাপে প্রায় ১শত রোজাদারকে এই ইফতার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, আলোকিত আশিয়ার উপদেষ্টা মোঃ মফিজ, সেচ্ছাসেবী সংগঠন শিখরের সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সিজন সিক্স রমজান ইভেন্টের চেয়ারম্যান মোঃ রিফাতুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক মহিউদ্দিন, সারা আনোয়ারার সদস্য মাসুদুল আলম ইরফান, শিখর আনোয়ারা শাখার পরিচালক ইমতিয়াজ ইমন ও পটিয়া শাখার পরিচালক হামিদ সহ প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর