শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আনোয়ারায় ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা মুরাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৫৪ সময় দেখুন
আনোয়ারায় ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা মুরাদ

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারায় ১০ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রণির একান্ত সচিব আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ। শনিবার(১৫ জানুয়ারী) বিকালে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে নিজ বাড়িতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবু জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ,আবুল কালাম,নুরুল ইসলাম, সিইউএফএল সিবিএ’র সভাপতি আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক ইমরান খান,আবদুর রহিম প্রমুখ।

কম্বল বিতরণ শেষে বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ জানান, প্রতি বছরের মতো প্রয়াত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর পরিবারের পক্ষ থেকে বারখাইন ইউনিয়নের ১০ হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রয়াত নেতার জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর