শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

আনোয়ারা সদর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২১৮ সময় দেখুন
আনোয়ারা সদর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার ৭ নং সদর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল বিকেলে আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অনুপম চক্রবর্তী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ভিপি জাফর উদ্দীন , আনোয়ারা সদর চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা আওয়ামিলীগ এর সদস্য মোঃ নজরুল ইসলাম বকুল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ ছৈয়দ, দক্ষিণ জেলা যুবলীগ এর সদস্য আলী আব্বাস, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেন, সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ।

২য় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩ জন করে মোট ৬ জন মনোনয়ন ফরম জমা দেন। পরবর্তীতে যাছাই বাছাই করে যোগ্য ও ত্যাগীদের হাতে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করা হবে বলে জানান যুবলীগ নেতৃবৃন্দরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর